| |
|
|
| |
|
নির্যাতিত নারীদের নাম পরিচয়সহ তথ্য প্রমাণ চাইলেন আশরাফ |
|
|
|
| |
| |
|
|
|
| |
|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নারী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তাঁর বক্তব্য একেবারেই ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক বিদ্বেষপ্রসূত। তিনি বেগম জিয়ার কথিত ২০ ভাগ নির্যাতিতা নারীর নাম, পরিচয়, ঠিকানা এবং নির্যাতনের ধরনের প্রামাণ্য তথ্য দেশবাসীর সামনে হাজির করার দাবি জানিয়ে এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এই দাবি জানান। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহিলা সাংসদ মেহের আফরোজ চুমকি, এডভোকেট সনজিতা খানমসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে ২০ ভাগ নারী নির্যাতনের শিকার হয়েছেন-এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত সংখ্যাতীত অন্যায়-অত্যাচারের দুঃসহ স্মৃতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন মানসে বেগম জিয়া এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। সৈয়দ আশরাফ বলেন, সবচেয়ে বড় নারী নির্যাতনকারী হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত শিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানী ঘটিয়েছিলো তারা। সেই দেশদ্রোহী শক্তি আজ বেগম জিয়ার রাজনৈতিক পার্টনার উল্লেখ করে তিনি বলেন, এই ধর্ষণকারী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তার কোনও বক্তব্য নেই। তিনি বলেন, ২০০১-২০০৫ সালের মধ্যে বিএনপি এবং সেই পুরাতন রাজাকার আলবদরদের দল জামায়াতে ইসলামীর সম্মিলিত নারকীয় অভিযানে দেড় লক্ষাধিক নারী তাদের সম্ভ্রম হারায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে নারী নির্যাতন শুরু হয় মুক্তিযুদ্ধের সময়। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলেই নারী নির্যাতনের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। সৈয়দ আশরাফ বলেন, নারী দিবসের দিন বিরোধীদলের নেতা চা খাবেন, গান করবেন সব ঠিক আছে-কিন্তু বিদেশী কূটনীতিকদের সামনে যা খুশী তা বলবেন- এটি কোনও দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। তিনি এ ধরনের ন্যক্কারজনক মন্তব্য করার আগে নিজে ও নিজ দলের চেহারা দেখার জন্য বেগম জিয়ার প্রতি আহবান জানান। সৈয়দ আশরাফ বলেন, ২০০১ সালের ১ অক্টোবর কারচুপির নির্বাচনের মধ্যদিয়ে জনগণ প্রদত্ত রায়কে হরণের পর বরিশাল, বাগেরহাট, খুলনা, ভোলাসহ সারাদেশে কেবলমাত্র নৌকায় ভোট দেয়ার কারণে অসংখ্য শিশু-কিশোরী, বৃদ্ধ নারীকে নির্যাতন ও ধর্ষণ করে সারাদেশে বিস্তীর্ণ অঞ্চলে এক অন্ধকার নিষ্ঠুর বর্বর দুঃশাসন কায়েম করেছিল বিএনপি-জামায়াত জোট। শুধুমাত্র ভোলার অন্নদা প্রসাদ, লর্ড হার্ডিঞ্জ ও চর আলেকজান্ডার গ্রামে কয়েকশ নারীকে গণধর্ষণ করে বিএনপি-জামায়াত তাদের বিজয় উৎসব করেছিল। সিরাজগঞ্জের পূর্ণিমা, ভোলার গীতা রাণী, রাজশাহীর মহিমা, ঢাকার ফাহিমা, গফরগাঁও-এর বেদানা, রহিমা, হনুফা, রজুফা, ইন্দ্রানী, খুকিসহ হাজার হাজার নারী ও কন্যা শিশু সেই সময়ে বিএনপি ক্যাডারদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। বরিশালের আগৈলঝরার রেনুকা অধিকারী ও বাগেরহাটের ছবি রানী বিশ্বাসকে প্রকাশ্যে দিবালোকে বিএনপি অফিসের সামনে গণধর্ষণ করা হয়েছিল। ছাত্রদলের ক্যাডাররা লাঞ্ছিত করেছিল সাতক্ষীরার মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজাকে। একজন নারী হয়েও খালেদা জিয়া সেদিন-নারীত্বের অবমাননাকারীদের পক্ষ নিয়েছিলেন উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, খালেজা জিয়ার ছাত্রদলের ক্যাডাররাই ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে পরাজিত হয়ে ছাত্রী মিছিলে হামলা করেছিল। এই ছাত্রী লাঞ্ছনাকারীদের তিনি পুরস্কৃত করেছিলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে রাজপথে আন্দোলনরত আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ কর্মীদের পেটুয়া বাহিনী দিয়ে অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল। এমনকি অন্তঃস্বত্ত্বা মহিলাকে পর্যন্ত পুলিশের বুটের আঘাত সহ্য করতে হয়েছিল। কোমড়ে দড়ি বেঁধে, চুলির মুঠি ধরে বেদম প্রহার, টেনেহেঁচড়ে পুলিশের গাড়িতে উঠিয়ে কারাগারে নিক্ষেপ করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দুগ্ধপোষ্য শিশুর মাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। খালেদা জিয়ার আমলে দুঃসহ নির্যাতনের শিকার হয়ে অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে আজো বেঁচে আছেন। খিলগাঁওয়ে বিএনপি ক্যাডারদের অপমানের শিকার হয়ে সিমিকে আত্মহত্যা করতে হয়েছিল। বুয়েটের মেধাবী ছাত্রী সনি টেন্ডারবাজি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। সৈয়দ আশরাফ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অতীতের এসব অপরাধের জন্য বেগম জিয়া দেশবাসী বিশেষত নারী সমাজের কাছে ক্ষমা চাইবেন। মিথ্যার বেসাতি এবং নোংরামি বন্ধ করে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এবং তার গায়ের ওপর যে পাকিস্তানী প্রেতাত্মা চেপে বসে আছে তা ঝেড়ে ফেলে দেশের পরিবর্তীত বাস্তবতা মেনে নিয়ে রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসবেন। বিএনপি নেত্রীকে স্মরণ করিয়ে দিয়ে আশরাফ বলেন, তার শাসনামলের পাশবিক নির্যাতনের কথা তিনি ভুলে গেলেও দেশের নারী সমাজ ভোলেনি। তাই তারা বিগত নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোটের পক্ষে বিপুল রায় দিয়ে বিএনপি-জামায়াতের নারী নির্যাতনের সমুচিত জবাব দিয়েছেন। সৈয়দ আশরাফ বলেন, আমাদের দেশে যুগ যুগ ধরে নারীরা কমবেশি নির্যাতিত ও মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মীয় গোড়ামি, পুরুষতান্ত্রিক সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে এটা ঘটছে। শুধু আমাদের দেশই নয় বিশ্বের অধিকাংশ দেশেই এখন পর্যনত্ নারী-পুরুষের সমান অধিকার, সমান সুযোগ অনুপস্থিত। তিনি বলেন, ১৯৯৫ সালে নারী-পুরুষের বৈষম্য বিলোপ, নারী নির্যাতন বন্ধ, নারীর প্রকৃত ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সুনিশ্চিত করতে বেইজিং বিশ্ব নারী সম্মেলনের ঘোষণা বা প্লাটফরম ফর অ্যাকশন, সিডো কনভেনশন এবং বাংলাদেশের সংবিধানের আলোকে ১৯৯৭ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার একটি প্রগতিশীল নারী নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য ও পরিতাপের বিষয় এই যে, আজ নারীর জন্য বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া যে মায়াকান্না করছেন তিনিই সেই নারী উন্নয়ন নীতিকে বাতিল করে উগ্র ধর্মান্ধ সামপ্রদায়িক জামায়াত গোষ্ঠীকে সন্তুষ্ট করতে ক্ষমতার ভাগাভাগিতে মত্ত ছিলেন। নারী সমাজের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করলেও বেগম খালেদা জিয়া জামাতিদের সঙ্গে আত্মসমর্পণ করে নারী সমাজের জন্য অবমাননাকর এক পশ্চাৎপদ নারী নীতি প্রণয়ন করেন এবং নিজে একজন নারী হয়েও নারী সমাজের প্রতি কার্যত বিশ্বাসঘাতকতা করেন। নীতিগতভাবে বিএনপি-জামায়াতগোষ্ঠী নারীর সমান অধিকার, সমান সুযোগ এবং নারীর ক্ষমতায়নের বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের জনশক্তির অর্ধেকই নারী; তাদের পশ্চাৎপদ রেখে কোন অবস্থাতেই আধুনিক উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের নারীর সামাজিক অগ্রগতি এবং ক্ষমতায়নের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল ১৯৯৬-২০০১ সালের গৃহীত বহুমুখী পদক্ষেপ গ্রহণের ফলে। তাই সেই সময়টি নারীর জন্য বাংলাদেশের স্বর্ণ যুগ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। সৈয়দ আশরাফ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা পুনরায় দেশসেবা শুরু করেছি। আমরা ইতোমধ্যে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত নারী উন্নয়ন নীতি পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও সমাজের সর্বস্তরের উচ্চপদে নারীদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দান, নির্যাতন বন্ধে কঠোরতম আইনি ব্যবস্থা ও নারী ও শিশু পাচাররোধে আঞ্চলিক সহযোগিতাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০১ সাল থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যেসব নারী এবং শিশু নির্যাতিত হয়েছেন সে ব্যাপারে তদন্ত কমিশন তদন্ত করছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার বাইরে ১১ হাজার অপরাধীদের মধ্যে যারা জীবিত আছে তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। |
|
|
| |
 |
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত সিলেটে ঈদের জামাত
|
|
| |
 |
ঈদুল ফিতর শনিবার
|
|
| |
 |
আগামী ১২ই সেপ্টেম্বর আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে
|
|
| |
 |
শেরপুরে পাইপগানসহ তিন যুবক গ্রেফতার
|
|
| |
 |
ময়মনসিংহ ব্রম্মপুত্র নদ
|
|
| |
 |
ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ
|
|
| |
 |
সকাল থেকে বিদ্যুৎহীন পুরান ঢাকা
|
|
| |
 |
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ
|
|
| |
 |
রোজা ও ঈদকে ঘিরে মুম্বাইয়ে উৎসবের ঢেউ
|
|
| |
 |
রাজধানীতে চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই
|
|
| |
 |
নতুন শিক্ষানীতি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে: প্রধানমন্ত্রী
|
|
| |
 |
দেশে ফিরেছেন খালেদা জিয়া
|
|
| |
 |
আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর
|
|
| |
 |
হজ গমনেচ্ছুদের নিরাপত্তা ব্যবস'াপনা সম্পন্ন আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
|
|
| |
 |
শেরপুরে ঘরে ফেরা মানুষের ঈদের আগেই ঈদ আনন্দ!
|
|
| |
 |
নওগাঁর পোরশায় আনৱর্জাতীক স্বাক্ষরতা দিবস পালন
|
|
| |
 |
নওগাঁর মহাদেবপুরে আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে মার্কেট নির্মাণ
|
|
| |
 |
রামগঞ্জে প্রবাসীর মা ও স্ত্রীকে ধর্ষনের চেষ্টা
|
|
| |
 |
মেঘনা নদীর তীরের দুর্গম চরাঞ্চল থেকে গবাদি-পশু লুট অব্যাহত
|
|
| |
 |
লক্ষ্মীপুরে এ্যানথ্রাক্স আতংক : পাল্টা-পাল্টি মাইকিং
|
|
| |
 |
পবিত্র লাইলাতুল কদরেও কক্সবাজার শহরের কলাতলীতে জমি দখলের চেষ্টা!
|
|
| |
 |
শেরপুরে দেশী বন্দুকসহ ৩ ডাকাত গ্রেফতার
|
|
| |
 |
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২। আহত ৫
|
|
| |
 |
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
|
|
| |
 |
চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে ৩ নম্বর সংকেত
|
|
| |
 |
ডিসেম্বরের মধ্যে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী
|
|
| |
 |
অ্যানথ্রাক্স কোনো মরণব্যাধি নয়: স্বাস্থ্যমন্ত্রী
|
|
| |
 |
জাতীয় শিল্পনীতি ২০১০ অনুমোদন করেছে মন্ত্রিসভা
|
|
| |
 |
জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন: ভূমি অফিস সংলগ্ন হামলার ঘটনায় ছাত্রদল জড়িত
|
|
| |
 |
জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
|
|
| |
 |
কমলনগর উপজেলা চেয়ারম্যানের বিরম্নদ্ধে ইউএনও'র জিডি
|
|
| |
 |
লক্ষ্মীপুরে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭
|
|
| |
 |
শেরপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী ওলামালীগের ইফতার ছিনতাইয়ের অভিযোগ
|
|
| |
 |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ
|
|
| |
 |
প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
|
|
| |
 |
সম্পত্তির বিবরণ দিলেন অর্থমন্ত্রী মুহিত
|
|
| |
 |
শিশুশ্রম বন্ধে নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়
|
|
| |
 |
সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরে এসেছে: আইনমন্ত্রী
|
|
| |
 |
অ্যানথ্রাক্সের সংক্রমণ: সারা দেশে রেড এলার্ট জারি
|
|
| |
 |
আইন বানানো আদালতের কাজ নয়: সৈয়দ আশরাফ
|
|
| |
 |
সরকার দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে
|
|
| |
 |
মান্দায় ঘাতক ট্রাক কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রাণ
|
|
| |
 |
মান্দায় জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
|
|
| |
 |
নওগাঁয় কুশাডাংগা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
|
|
| |
 |
নওগাঁর পোরশায় ঈদের বাজার জমে উঠছে
|
|
| |
 |
বিএনপি ক্ষমতায় গেলে দ্বিগুন মামলা দিয়ে প্রতিশোধ নেওয়া হবে-সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী
|
|
| |
 |
নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগির মৃত্যুর অভিযোগ
|
|
| |
 |
শেরপুরের পল্লিতে জমি নিয়ে বিরোধের জের ধরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও হামলার ঘটনায় মহিলাসহ ১১ জন আহত
|
|
| |
 |
শেরপুরে দুধর্ষ সোহাগ ডাকাত গ্রেফতার
|
|
| |
 |
গাঁজা সেবনকারীদের হামলায় হতাহত-২
|
|
| |
 |
মামলার স্বাক্ষীকে আসামী বানাল পুলিশ
|
|
| |
 |
রামগঞ্জে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
|
|
| |
 |
রামগতিতে প্রতারনা মামলার বাদিকে প্রাননাশসহ বাড়ি দখলের হুমকি
|
|
| |
 |
শেরপুরে রোপা আমন ধান ক্ষেতে পাতামোড়ানো পোকার আক্রমন
|
|
| |
 |
চাঁপাইনবাবগঞ্জে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় মানুষের উপচেপড়া ভীড় ॥ বেচা-বিক্রিতে সন'ষ্ট নন ব্যবসায়ীরা
|
|
| |
 |
আসন্ন পৌর নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপৰের শক্তির পরাজয় ঠেকাতে মহাজোটের ছত্রচ্ছায়ায় থাকা বিএনপি-জামাতের দালালদের প্রতিহত করম্নণ
|
|
| |
 |
রামগতির অপহৃত ৯ জেলের সন্ধান মেলেনি
|
|
| |
 |
এবার রাবিতে সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা
|
|
| |
 |
বিমানের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে
|
|
| |
 |
চিকিৎসা শেষে দেশে ফিরলে তারেক-কোকোর বিচার হবে: মাহবুবুল আলম
|
|
| |
 |
রফিকুল ইসলাম খানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
|
|
| |
 |
বাঘাবাড়ীর সমবায়ীদের দুটি দাবি মেনে নিয়েছে মিল্কভিটা কর্তৃপক্ষ
|
|
| |
 |
সংসদের শরত্কালীন অধিবেশন শুরু হবে ২০ সেপ্টেম্বর
|
|
| |
 |
শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারীসহ ১৩ জামায়াত-শিবির কর্মী জামিনে মুক্ত
|
|
| |
 |
১৯ সড়কে ১০ ঘন্টার পরিবহন ধর্মঘট ঃ অচল হয়ে পড়েছিল কক্সবাজার
|
|
| |
 |
শরিয়তপুরে আল্লাহর দলের সদস্য সন্দেহে ৯ যুবক আটক
|
|
| |
 |
এক মামলায় মির্জা আব্বাসের জামিন স্থগিত, দুই মামলায় আদেশ নেই
|
|
| |
 |
রাজশাহী বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীকে পেরেক মেরে আহত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
|
|
| |
 |
কোকোর সাময়িক মুক্তির আদেশ আপিল বিভাগে বহাল
|
|
| |
 |
নীলফামারীতে জেএমবির ৮ সদস্যের যাবজ্জীবন ও ২০ বছর করে কারাদণ্ড
|
|
| |
 |
জলবায়ু-পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৪টি প্রকল্প অনুমোদন
|
|
| |
 |
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: রিমান্ড শেষে ডিউক কারাগারে
|
|
| |
 |
বক্তব্য দেওয়া নিয়ে বিএনপির আলোচনা সভায় উত্তেজনা
|
|
| |
 |
রাষ্ট্রীয় ক্ষমতা যাঁদের হাতে, তাঁরাই দুর্নীতি করেন: আইনমন্ত্রী
|
|
| |
 |
সুবিধাবাদী, ছাত্রদল ও শিবিরের অনেকেই ছাত্রলীগে ঢুকে পড়েছে: প্রধানমন্ত্রী
|
|
| |
 |
লক্ষ্মীপুরে ভিজিডি-ভিজিএফ কার্যক্রম : নাগরিক পরিবীক্ষন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
|
|
| |
 |
গারো পাহাড় দিয়ে অবাধে আসছে মাদকদ্রব্য
|
|
| |
 |
৩১ আগষ্ট শেরপুরের নকলার চরঅষ্টধর গণ হত্যা দিবস ভুলতে বসেছে এলাকাবাসী
|
|
| |
 |
লক্ষ্মীপুরে ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ এর উদ্যেগে ইফতার মাহফিল
|
|
| |
 |
রায়পুরের ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা শিবির-ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগ
|
|
| |
| |
Back to top ^^ |